ইংরেজি একটা বিদেশী ভাষা এবং এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে বিশ্বে দাপটের সঙ্গে রাজত্ব করে চলছে। বাংলাদেশে ইংরেজি ভাষা মূলতঃ ব্রিঠিশ রাজত্বের দাসত্বের ফল এবং বর্তমানে আশীর্বাদ স্বরূপ। বাঙ্গালীর ইংরেজি আর ইংরেজের ইংরেজি এক নয় । যার ফলে আমরা বিদেশিদের ইংরেজি শুনে বুঝতে পারি না। এর মুল কারণ হলো International Phonetic Alphabet-এ আমাদের অজ্ঞতা। আমরা আমাদের মতো করে ইংরেজি শব্দের উচ্চারণ করে থাকি। এর বাইরে গেলে বুঝতে পারি না।
ভাষা শিখার চারটি দক্ষতা রয়েছেঃ ক) শোনা (Listening); খ) বলা (speaking) ; গ) পড়া (Reading) এবং ঘ) লিখা (writing).
অপ্রিয় হলেও সত্যি যে, আমার দেশের পল্লি এলাকার মাধ্যমিকের ( ৬ষ্ঠ থেকে ১০ম ) শিক্ষার্থীদের শতকরা ৭০/৭৫ ভাগ ইংরেজি রিডিং পড়তে পারে না। ফলে তারা পড়া (পাঠ) সঠিকভাবে শিখতে পারছে না। প্রতি বৎসর ঝরে পরা শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে। এস এস সি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় চূড়ান্ত হারে ঝরে পরছে যা জাতীর জন্য একটা বিরাট হতাশা ব্যঞ্জক পরিস্থিতি।
আমার বিশ্বাস, এই বইটি ৫ম শ্রেণি থেকে পাঠের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা সাবলীল ভাবে ইংরেজি রিডিং পড়া এবং গ্র্যামার অংশটাও অধ্যয়নে লাভবান হবে।
আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করে দেখলাম যে, বাজারে প্রচলিত বইগুলোতে বিশেষ করে English Grammar (ইংরেজি ব্যাকরণ) বই গুলোতে শিক্ষার্থীদের নিজে নিজে পড়তে পারে এমন কোনো ব্যবস্থা নেই। সরকার প্রদত্ত্ব বইয়ে তো বাংলা শব্দের কোনো ব্যবহারই নেই। ইংরেজি মাধ্যমে লিখিত যা আমার বাংলাদেশের ৮০ ভাগ শিক্ষার্থীর জন্যে বিরাট ভীতিকর । এই বিষয়টি চিন্তা করে আমি একজন সাধারণ ও অযোগ্য শিক্ষক হয়েও ভবিষ্যৎ প্রজন্মের রিডিং দুর্বলতা কাটানোর লক্ষ্যে এই বইটি লিখার কাজে মনোনিবেশ করলাম।
আমি প্রয়োজনীয়, বড় শব্দ, কঠিন শব্দ প্রয়োজনে ছোটো এং সহজ শব্দ গুলোকেও বিদেশি উচ্চারণে প্রকাশ করতে চেষ্টা করেছি । যদিও কাগজে লিখে ধ্বনি প্রকাশ যথেষ্ট কঠিন, কিন্তু, বার বার চেষ্টা করলে, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মিলে কাজ করলে ইংরেজি রিডিং পড়ার ভয় ভীতি দূর হতে বাধ্য।
আমি চাই আমার এই বইটির মাধ্যমে উচ্চারণ রপ্ত করে যারা বিদেশ যেতে ইচ্ছুক, IELTS করে তারা ব্রিঠিশ উচ্চারণে পারদর্শী হবে এবং প্রবাস জীবনে উন্নতি করতে পারবে। পরীক্ষায় ফ্যাইল / ফ্যাশ যা-ই হোক না কেনো বিদেশীদের মতো কথা বলতে পারবে। লিখতে না পারলেও যেনো বাকী তিনটি দক্ষতা তৈরি করতে পারে। তবেই আমার এই পরীশ্রম সার্থক হবে। আমার পরবর্তী বই ( Learning With IPA ) এর মাধ্যমে চেষ্টা করবো পুরোপুরি IPA-এর প্রয়োগ করতে।