Sort

Reset Sort

Filter

Reset Filter

By Authors

By Categories

Price

Languages

Discount

Ratings

Md. Shahjahan Chowdhury Swapan books

Md. Shahjahan Chowdhury Swapan

মো. শাহজাহান চৌধুরী স্বপন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত পাক দেওড়া গ্রামের এক সমস্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৯-সালের ১৭ অক্টোবার জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. নোয়াব মিয়া চৌধুরী এবং মাতার নাম আনোয়ারা ১৯৮৫ সালে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি, ১৯৮৭সালে শ্রীকাইল কলেজ থেকে এইচ. এস. সি. পাশ করেন। তিনি ২০০০ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ থেকে বি. এ. এবং ২০০৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড, পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি লেখা লেখির সাথে জড়িত। ১৯৮৭ সালের জুলাই মাসের ১৭তারিখ তাঁর প্রথম কবিতা 'ঠাঁই দিও মনে" কুমিল্লার সাপ্তাহিক 'আমোদ" পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দেন। গণ কবি অঙ্গীকারের সদস্য হোন। "অনীক" নামের সংকলনের তৃতীয় খন্ডে তাঁর কবিতা "একটি ছবি আঁকবো" ছাপা হয়। তিনি ১৯৯৪ সালে তাঁর একক কাব্যগ্রন্থ "স্বপনে শম্পা জ্বলে" প্রকাশ করেন। বর্তমানে বাংলাদশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কলাম, কবিতা, ছোটো গল্প, বাংলা এবং ইংরেজিতে লিখে যাচ্ছেন। তাঁর লিখা ও প্রকাশিত রচনা সমগ্র নিয়ে রচিত নই আগামী বছরে অর্থাৎ, ২০২৬ সালে বাজারে আসছে। তিনি ১৯৯৬ সালে ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদরাসায় জুনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। ২০০২ সালে পালাসুতা এম আই ডি এস দাখিল মাদরাসায় ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর ২০০৩ সালে শ্রীকাইল নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। ২০১৩ সালে কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে কর্মরত আছেন। তিনি বৃটি শহীদ স্মৃতি আইডিয়েল স্কুল-এর সন্মাননীয় অধ্যক্ষ, জনাব মোহাম্মদ খুরশিদ আলম সাহেব রচিত (The Art of Fluent English) বইটির চিফ সম্পাদক হিসেবে সম্পাদনা করেন।

মো. শাহজাহান চৌধুরী স্বপন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed