নেভিগেটিং ইউথ এন্ড ইউনিভার্সিটি এডমিশন হলো বিশ্ববিদ্যালয় ভর্তি-সংক্রান্ত চাপপূর্ণ যাত্রাকে ঘিরে একটি বাস্তবধর্মী বই। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। IELTS, SAT, TOEFL, DET সহ বেশ কয়েকটি টেস্টের টিপস এবং ট্রিকস এই বইয়ে রয়েছে। এছাড়াও এই বইয়ে ক্যাডেট কলেজ, বিকেএসপি, একাদশ শ্রেণিতে ভর্তি, আইএসএসবি, বিএমএ, বিএনএ, বাফা-সহ বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরিশেষে, এতে বড় হওয়ার চ্যালেঞ্জ, সিদ্ধান্ত নেওয়া, চাপ সামলানো, এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে। বইটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা, আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যৎ গড়ার জন্য সহায়তা করবে আশা করছি।
Navigating Youth and University Admission is a relatable guide for students moving through the confusing years of youth and the stressful journey toward university admission. It contains vast amount of resources about university admission process of Bangladesh, United States, United Kingdom and India. Tips and tricks for IELTS, SAT, TOEFL, DET etc. is also here. This book also contain admission information of almost every institution of Bangladesh including Cadet College, BKSP, ISSB, BMA, BNA, BAFA etc. Furthermore, It explores the challenges of growing up, making decisions, managing pressure, and finding one’s own identity. The book offers motivation, reflection, and support for students trying to build a better future.
মোঃ নাঈমুর রহমান হৃদয় (জন্ম: ২ আগস্ট ২০০২, সন্দ্বীপ, চট্টগ্রাম) একজন উদ্যমী নৌ-প্রকৌশলী এবং শিক্ষা অনুরাগী। তিনি এসএসসি সম্পন্ন করেন সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
পরে তিনি বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে রেজিমেন্টাল প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পথে রয়েছেন।
একটি ছোট দ্বীপ থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্ত পর্যন্ত তাঁর এই যাত্রা তাঁর দৃষ্টিভঙ্গি, স্বপ্ন এবং ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি SAT, JEE, DET-সহ বাংলাদেশের প্রায় সবকয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন।।
এছাড়াও এইচএসসি পরীক্ষা পরবর্তী তিনি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য স্কলারশিপ সহ ভর্তির সুযোগ পেয়েছেন। পরিশেষে, বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতি ধাবিত করতে তার প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে।