একটি জাতির সামগ্রিক উন্নতির জন্য প্রয়োজন কেবল ইচ্ছা নয়, বরং একটি সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা। যে নেতৃত্ব আগামীর সম্ভাবনাকে বর্তমানের ছকে আঁকতে পারে, সেই নেতৃত্বই একটি রাষ্ট্রকে পৌঁছে দিতে পারে সমৃদ্ধির শিখরে। বাংলাদেশের আধুনিক রাজনীতির অন্যতম পথপ্রদর্শক তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি একজন আধুনিক রাষ্ট্রচিন্তক। তাঁর সেই গঠনমূলক চিন্তা ও আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা নিয়েই সাজানো হয়েছে—‘আই হ্যাভ এ্যা প্ল্যান: আমার একটা পরিকল্পনা আছে’।
এই গ্রন্থটি কোনো কাল্পনিক স্বপ্নের কথা বলে না, বরং তথ্য-প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর আমূল পরিবর্তনের এক বাস্তবসম্মত খসড়া তুলে ধরে। তারেক রহমান তাঁর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তৃণমূলের মানুষের অভাব-অভিযোগ যেমন কাছ থেকে দেখেছেন, তেমনি আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথও খুঁজেছেন। এই বইটিতে তাঁর সেই পরিকল্পনাগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপস্থাপিত হয়েছে, যা একটি আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম।
বইটি পাঠ করলেই পাঠক জানতে পারবেন—কীভাবে দক্ষ জনশক্তি তৈরি, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব। এটি কেবল বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং অনাগত ভবিষ্যতের নীতিনির্ধারকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।
আশা করি, এই বইটি পাঠকদের মনে নতুন করে দেশ গড়ার আত্মবিশ্বাস জোগাবে এবং একটি সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে চিন্তার খোরাক যোগাবে।
এই তথ্যবহুল গ্রন্থটিতে দেশের জাতীয় পত্রিকার রিপোর্ট, সংবাদভাষ্য ও কারো কারো লেখা গ্রন্থস্থ করা হয়েছে আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞ রইলাম।
—ইফতেখার রসুল জর্জ
Title
আই হ্যাভ এ্যা প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে তারেক রহমান