Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ali Abbas books

followers

আলী আববাস

কবি ও লেখক আলী আব্বাস। বাবা মোঃ তফিজ উদ্দিন, মা মোছাঃ হালিমা বেগম। জন্ম এবং বেড়ে ওঠা এলংজানি নামের ছোট্ট নদীর কূলঘেঁষা নিবিড় পল্লি জনপদ মুশুরিয়া গ্রামে, যা টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন এলাসিন ইউনিয়নে অবস্থিত। মাধ্যমিক এলাসিন টি. জে. উচ্চ বিদ্যালয়, টাংগাইল। উচ্চ মাধ্যমিক সরকারি এম, এম, আলী কলেজ, টাংগাইল। স্নাতক ও স্নাতকোত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ব এক ব্যাংকের এজিএম। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময় থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। কর্মব্যস্ত জীবনের মাঝেও তাঁর সৃষ্টিশীলতা থেমে থাকে নি। সাহিত্যের প্রতি তাঁর অনুরাগটা চিরায়ত বলেই সাধ্যমতো চেষ্টা অব্যাহত রেখেছেন। বইপড়ার প্রতিও রয়েছে লেখকের প্রবল আগ্রহ ও ভালোবাসা। সৃষ্টিশীল কাজে তাঁর স্ত্রী ফ্লোরা আলীসহ যে সমস্ত সুহৃদ উৎসাহ জুগিয়েছেন-তাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি রয়েছে লেখকের অকৃত্রিম ও অফুরান ভালোবাসা। চমকপ্রদ গল্পসমূহের সমাহারে সমৃদ্ধ হয়েছে আলী আব্বাসের এই 'মর্মবেদন' শিরোনামের গল্পগ্রন্থটি। এ বইটিতে প্রেম-প্রকৃতি, জীবন-জীবিকা, বন্ধন-বিচ্ছেদ, নৈতিক ও সামাজিক মূল্যবোধ, স্রষ্টা ও সৃষ্টির ভাবনা এবং আধ্যাত্মিকতার চিত্র ফুটে উঠেছে। লেখকের অন্যান্য বই: কাব্যগ্রন্থ 'হৃদমাজারে' (অন্যপ্রকাশ) গল্পগ্রন্থ 'লেখকের মৃত্যু' (অন্যপ্রকাশ) উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে স্ত্রী ফ্লোরা আলী, দুই কন্যা ইশরাত আফরিন প্রমি ও নুশরাত আফরিন নোভাকে নিয়েই তাঁর আপন ভুবন।

আলী আববাস এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed