Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohibul Islam Faruk books

follower

মহিবুল ইসলাম ফারুক

মহিবুল ইসলাম ফারুক: জন্ম ১৯৬৯ সালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছোট্ট সবুজ গ্রাম দেবীপুরে। শৈশব কেটেছে গ্রামেই। চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পর্যন্ত এবং চৌমুহনী খুরশিদ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণি। ৭ম শ্রেণি থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সেখান থেকেই (৫বিষয়ে লেটার মার্কসসহ) ১৯৮৫ সালে এসএসসি। ১৯৮৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে এইচএসসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচে রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষে ঢাকা ইপিজেডে অবস্থিত কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ানে ৩বছর চাকরির পর ১৯৯৯ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান। আজও সেই প্রতিষ্ঠানে কর্মরত। ছাত্র-রাজনীতিতে জড়িয়ে যাবার কারণে সমকালীন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। ৯০'এর গণআন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সরব থেকেছেন। ১৯৯২ থেকে ৯৫ পর্যন্ত 'বাংলাদেশ ছাত্র ইউনিয়ন' এর জাতীয় পরিষদ সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া পত্রপত্রিকায় অনিয়মিতভাবে টুকটাক লেখালেখির অভ্যাস ছিল ছাত্রজীবন থেকেই। সেই সুবাদে তাঁর লেখার একটি নিজস্ব বর্ণনাভঙ্গি রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের কর্মজীবনে ভীষণ ব্যস্ততা সত্ত্বেও সমাজ-মনস্ক এবং রাজনীতি-সচেতন একজন মানুষ হিসেবে সমকালীন রাজনীতি ও চলতি সময়ের ঘটনাবলী, প্রকৃতির প্রতি বিশেষ টান, ব্যক্তি জীবনের নানাবিধ টানাপোড়েন ও জটিল মনস্তত্ত্ব ইত্যাদি বিষয়ে নিজের অকৃত্রিম ও প্রতিবাদী ভাবনার স্ফূরণ ঘটেছে বিভিন্ন ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত তাঁর লেখালেখিতে। আলোচ্য 'অবসরের ভাবনাবিলাস' বইটিতে কার্যত সেসবই একত্রিত করা হয়েছে।

মহিবুল ইসলাম ফারুক এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed