Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahmud Manzoor books

follower

মাহমুদ মানজুর

আল মাহমুদ মানজুর, লেখালেখিতে যিনি মাহমুদ মানজুর (Mahmud Manjur) নামে পরিচিত। জন্ম ১৯৮১ সালের ১৫ জুন। জন্মস্থান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। বাবা গোলাম মোস্তফা এবং মা রহিমা সুলতানা। তিন ভাই বোনের মধ্যে মাহমুদ মানজুর সবার বড়।


তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট বিনোদন সাংবাদিক ও গীতিকবি। দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে। শেষ ১০ বছর তিনি কর্মরত আছেন বাংলা ট্রিবিউন-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে। সাংবাদিক হিসেবে ফ্রান্সের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমেরিকার সানড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন বৈশ্বিক ইভেন্ট কাভার করছেন নিয়মিত। ২০১০ সালে এবং ২০২৫ সালে বিসিআরএ বেস্ট কালচারাল রিপোর্টার হিসেবে এবং ২০১৭–২১ সালে টানা ৫বার বাংলা ট্রিবিউন বেস্ট রিপোর্টার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।


গীতিকবি হিসেবেও গত দুই দশকে তিনি লিখেছেন ১৫০টিরও বেশি গান। এরমধ্যে প্রায় ১০টি চলচ্চিত্রে, ৮টি নাটকে লিখেছেন। তার একক লেখায় তিনটি অ্যালবাম প্রকাশ হয়েছে— ‘ধুলোর গান’, ‘পৃথিবীর ক্যানভাস’ এবং ‘শতেক ভুল’। এছাড়াও রুনা লায়লার কণ্ঠে ও ইবরার টিপুর সুরে তার লেখা এশিয়ান টিভির থিমসং বিশেষভাবে সমাদৃত। গীতিকবি হিসেবে তিনি পেয়েছেন সিজেএফবি বেস্ট লিরিসিস্ট ২০২১ ও ২০২৪ সালের স্বীকৃতি।


সাংস্কৃতিক বিশ্লেষণ, সংগীত–ইতিহাস ও সমাজ–সংস্কৃতি নিয়ে তার গবেষণামূলক লেখা ব্যাপকভাবে প্রশংসিত। ২০২৫ সালে প্রকাশিত হয়েছে তার তেমনই একটি গবেষণাধর্মী জীবনালেখ্য গ্রন্থ ‘গীতিজীবন’। যেখানে তিনি তুলে এনেছেন দেশের শীর্ষ ১২ জন গীতিকবির জীবনের গল্প। প্রকাশ করেছে আজব প্রকাশ।

মাহমুদ মানজুর এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed