Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zubair Rajib books

followers

জুবায়ের রাজিব

মোঃ ইবনে জুবায়ের রাজিব। জন্ম ২৫শে মে ১৯৯১ইং। গ্রামের বাড়িঃ মাগুরা জেলার আঠারখাদা গ্রামে। পেশাঃ শিক্ষকতা। কুমিল্লা জেলার পর্যদ ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবনের শুরু। ২য় ও ৩য় শ্রেণিতে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হাই স্কুলে পড়াশুনাধীন থাকেন। ৪র্থ ও ৫ম শ্রেণি পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০০৩ইং সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকাতে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। বাবা বাংলাদেশ আর্মিতে চাকুরীর কারনে কোন স্কুলে দুই বছরের বেশি পড়তে পারেননি তিনি। ৮ম শ্রেণিতে পড়াশুনাধীন থাকা অবস্থায় লেখালেখি করার অভ্যাস গড়ে ওঠে। তার উল্লেখযোগ্য বইগুলো হলো ভয়ঙ্কর দৃষ্টি, মেঘবালিকা, বহমান নদী, জীবনের পরিনতির জীবনী। ২০০৬ইং সালে স্থায়ী গ্রামের বাড়ি মাগুরা জেলার আঠারখাদা গ্রামে ফিরে এসে শিবরামপুর স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০০৮ইং সালে এসএসসি এবং ২০১০ইং সালে সরকারি হোসেন শহীদ সোহরওয়ার্দী কলেজ, মাগুরা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১২ইং সালে গণিত বিভাগে বিএসসি করা অবস্থায় উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে মালেয়শিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজে পাড়ি জমান। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা এবং পরবর্তীতে নেটওয়ার্ক টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। মালেয়শিয়ার একমাত্র বাংলাদেশি ক্রিকেট ক্লাব “বাংলাদেশ কিংস প্যারাগন” এর ক্যাপ্টেন হিসেবেও দীর্ঘ তিন বছর দ্বায়িত্ব পালন করেন। এছাড়া মালেয়াশিয়ার লোকাল ক্রিকেট ক্লাব “রয়েল সেলেনগর ক্লাবে’’ নিয়মিত খেলতেন। সামাজিক সংগঠন “আলোকবিন্দু” মাগুরার সভাপতি হিসেবে ২০১৭-২০২০ইং সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়জিত আছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

জুবায়ের রাজিব এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed