Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rahman Muqul books

follower

রহমান মুকুল

রহমান মুকুল— নিঃশব্দ শব্দসাধক। কবিতা, ছাড়া, ফিচার ও প্রবন্ধে তাঁর স্বাতন্ত্র্য কণ্ঠস্বর লক্ষনীয়। পেশা - শিক্ষকতা ও সাংবাদিকতা। জন্ম - ১৯৭৪ সালের ২৮ ফেব্রুয়ারি, ১৫ ই ফাল্গুনের তুমুল বসন্তের উদ্ভাসনে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের সম্ভান্ত মিয়া বাড়ি তাঁর জন্মভূমি, শিকড় ও স্মৃতিভূমি। বাবা আওলাদ হোসেন মিয়া- সামন্ত রাজার মতো, মুক্তমনা ও আধুনিকমনস্ক ছিলেন। মা হাসিনা বেগম— আলাউদ্দীন ঘোরী এস্টেটের শেষ জমিদার ফজিলাতুন্নেছা চৌধুরাণীর নাতনি। ছিলেন নিরব অভিমানিনী, আত্মসম্ভ্রমশীলা ও সর্বংসহার প্রকৃত অহম। গ্রামের সমান্তরালে বয়ে চলা বিলকে কবি নাম দিয়েছেন অলকানন্দা। গ্রামের পাশাপাশি তিনি থাকেন আলমডাঙ্গা মফস্বল শহরের চন্দ্রপিপাসায়। আলমডাঙ্গা শহরের গা-ঘেষে শীর্ণকায় কুমার নদ প্রবাহিত। অলকানন্দা আর কুমার নদের প্রবাহে কবির দীর্ঘশ্বাস অভিন্ন, একাকার। এ যুগল স্রোতধারাই তাঁর কবিতার শ্বাস-প্রশ্বাস। প্রকৃতি, স্মৃতি ও মানুষের অন্তর্লোক— এই তিনের সংমিশ্রণ তাঁর কবিতার জগৎ, তাঁর কবিতার অন্তর্লীন স্রোত।

রহমান মুকুল এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed