Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Gargie Bhattacharia books

followers

গার্গী ভট্টাচার্য্য

গার্গী ভট্টাচার্যের জন্ম হবিগঞ্জ জেলায়। পিতা প্রফেসর নিখিল ভট্টাচার্য এবং মাতা রত্না ভট্টাচার্য- দুজনই ছিলেন জনপ্রিয় শিক্ষক।

তিনি ২০০১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের মহাখালিস্থ ডিওএইচএসে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত।

বিভিন্ন বিষয়ে লেখালেখি, সামাজিক গবেষণা এবং সংগীতের প্রতি রয়েছে তাঁর গভীর অনুরাগ। তাঁর গবেষণামূলক গ্রন্থ ‘জাতবর্ণের রঙে হিন্দু চা শ্রমিক’ (২০১৬) এবং প্রবন্ধ ‘কথার আল্পনা’ (২০১৭), ‘নক্ষত্রের পতন’ (২০১৮) উপন্যাস ‘তমস্বিনী’ (২০১৯), প্রবন্ধ ‘হেরেমের কান্না’ (২০২০) প্রকাশিত হয়েছে।


গার্গী ভট্টাচার্য্য এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed