Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahmuda Mow books

follower

মাহমুদা মৌ

লেখক মাহমুদা মৌ রংপুরে ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মনসুর রহমান ও নুরজাহান বেগমের কন্যা। রংপুর কারমাইকেল কলেজ থেকে ইসলামের ইতিহাসে অনার্স এবং ঢাকা এশিয়ান ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। একসময় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও বর্তমানে তিনি পরিবার ও লেখালেখি নিয়েই ব্যস্ত। তাঁর কবিতা, গল্প ও কলাম দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়। ২০২০ সালে প্রকাশিত হয় প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘হৃৎকলমের আঁচড়’। পরবর্তীতে ২০২১ সালে ‘কলম কথায় কাব্য’ সম্পাদনা, ২০২২ সালে একক কাব্যগ্রন্থ ‘অতঃপর বসন্ত ফিরে যায়’, ২০২৪ সালে গল্পগ্রন্থ ‘মেয়েটির নাম নীল’ এবং ২০২৬ বইমেলায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘যে পথে ফুল ফোটে না’। ২০২৫ সালে প্যারিসভিত্তিক বাউলমেলা ফাউন্ডেশন কর্তৃক তিনি ‘কবি হেলাল হাফিজ সাহিত্য পুরস্কার’ লাভ করেন। মাহমুদা মৌ একজন উদীয়মান তরুণ লেখক ও ঔপন্যাসিক, যিনি সামাজিক, মনস্তাত্ত্বিক ও রোমান্টিক ধারার লেখার জন্য পরিচিত।

মাহমুদা মৌ এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed