Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tamanna Hasan books

follower

তামান্না হাসান

নাম তামান্না হাসান। বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। কিন্ত বেড়ে উঠা ময়মনসিংহে। ফিশারিজে মাস্টার্স করেছেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের মা। লেখার হাতেখড়ি ক্লাস ফোরে। প্রথম লেখা প্রকাশ হয় ক্লাস এইটে পড়ার সময়। এরপর ইন্টারে পড়ার সময় জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় দুবার প্রথম হয়েছেন। পড়াশোনা শেষে জাতীয় দৈনিক পত্রিকা যায় যায় দিনে কলাম লেখার মধ্য দিয়ে লেখার জগতে পদার্পণ করেন। এরপর একুশে বইমেলায় বই প্রকাশ হয় ২০১৮ সালে। যৌথ কবিতার বইয়ের মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে যুক্ত হন। মোট ১১টি যৌথ কাব্যগ্রন্থে কবিতা লিখেছেন। সমকালীন বিষয় প্রেম দ্রোহ বিরহ তার কবিতার বিষয়বস্তু। তার কবিতার সংখ্যা শতাধিকের মত। এক সময় কবিতা থেকে গদ্যে চলে আসেন। লিখে ফেলেন বেশ কিছু গল্প। সোশাল মিডিয়ায় সেসব গল্পের পরিচিতির সুত্র ধরে কয়েকজন প্রকাশক বই করার অনুরোধ করেন।২০২২ এর বইমেলায় তখন তার একক বই " হলুদ শাড়ি এবং মেয়েটা " প্রকাশিত হয়। ভিন্ন গল্প,লেখন শৈলী আর উপস্থাপনার নৈপুণ্যে বইটি পাঠক মহলে সমাদৃত হয়। এরপর একে একে আরও তিনটি উপন্যাস প্রকাশিত হয়। লালবউ, ল্যাম্পপোস্টের ছায়া, জলের আয়না তার উল্লেখযোগ্য উপন্যাস। তবে এর মাঝে লালবউ উপন্যাসটি নতুন করে আবারও পাঠক মহলে আলোচিত হয়েছে। লেখক পেয়েছেন ভূয়সী প্রশংসা। সাহিত্যের প্রতি একাগ্রতা, ভালবাসাই তাকে লেখার প্রতি আগ্রহী করেছে।সৃষ্টিশীল এই কাজকে ভালবেসে তিনি পাঠকদের জন্য এভাবেই লিখে যেতে চান।

তামান্না হাসান এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed