40

রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প

রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প (হার্ডকভার)

শিশু-কিশোরদের জন্য নীতি শিক্ষামূলক গল্প

1 Rating  |  No Review
TK.120 TK. 200

রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প eBook image

Get eBook Version

US $2.24

কমিয়ে দেখুন
tag_icon

রকমারি ঈদ উৎসবে বই ও পণ্যে ৬৮% পর্যন্ত ছাড়, 𝐁𝐔𝐘𝟏 𝐆𝐄𝐓𝟏, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐃𝐄𝐀𝐋 ! ২০ই মে পর্যন্ত*

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

যোগীন্দ্রনাথ সরকার বাংলা শিশুসাহিত্যের একজন পথিকৃত।
বাংলা শিশুসাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ছড়াকারও।
আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন।
`রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প’ বইটিতে সূচিবদ্ধ গল্পগুলো তার অসাধারণ সৃজন প্রতিভার স্বাক্ষর। বাস্তবতা ও কল্পনার এক মহাসম্মিলন বলা চলে এসব গল্প। টান টান উত্তেজনা, হাসি আনন্দ, রোমাঞ্চকর অভিজ্ঞায় ভরা এক একটি গল্প। যুগ যুগ পেরিয়ে গেলেও এসব গল্পের আবেদন, শিহরন কিছুই কমেনি। তাই এসব গল্প যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে শিশু-কিশোরদের মন যুগিয়ে চলছে। একই সাথে কল্পনা ও মানবিকতার বোধ শানিত করেছে। বুদ্ধিদীপ্ত ও মেধার চর্চায় এসব গল্প এক কথায় অনন্য।
পশু, পাখি বিশেষ করে বানর, বাঘ, সিংহ, কুমির, সাপ ইত্যাদি নিয়ে তার লেখা এসব গল্প। রয়েছে গ্রামীণ মানুষ, প্রকৃতি ও তাদের জীবনের লড়াই। সুন্দরবনের অপার রহস্য ও জীব জন্তুর বৈচিত্র্যের অত্যন্ত আকর্ষণীয় বর্ণনা ও বিশ্লেষণ এবং দুর্দান্ত সব চরিত্রের উপস্থিতি বাঙালির রূপকথা, বীরত্বকে জীবন্ত করে তুলেছেন। ১৯৩৭ সালের ২৭ জুন ৭১ বছর বয়সে মৃত্যু হয় যোগীন্দ্রনাথ সরকারের। তার সম্বন্ধে বুদ্ধদেব বসু বলেছিলেন, ‘বাংলার মাটিতে এমন একজন মানুষ অন্তত জন্মেছেন, যিনি একান্তভাবে ছোটদের লেখক, সেইসব ছোটদের, যারা কেঁদে কেঁদে পড়তে শিখে, পরে হেসে হেসে বই পড়ে।’
তিনি সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন। তিনি মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন। তার কর্মজীবন শুরু হয় সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা দিয়ে। শিশু-কিশোর সাহিত্যের প্রতি একনিষ্ঠ ভালোবাসা থেকে ১৮৯৬ সালে যোগীন্দ্রনাথ সিটি বুক সোসাইটি নামে প্রকাশনা সংস্থা স্থাপন করেন। এই প্রকাশনা সংস্থা থেকেই উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর প্রথম বই ছোটদের রামায়ণ প্রকাশিত হয়েছিল।
যোগীন্দ্রনাথ সরকার ২৮ অক্টোবর ১৮৬৬ সালে দক্ষিণ চব্বিশ পরগণার নেতড়াতে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে থাকতে আরম্ভ করেন। বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার যোগীন্দ্রনাথ সরকারের দাদা। তবে তাদের আদি নিবাস ছিল যশোরে। তার পিতার নাম নন্দলাল সরকার। তিনি বাংলা শিশুসাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ছড়াকারও। আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন।
Title রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প
Author
Publisher
ISBN 9789848069295
Edition 1st Published, 2022
Number of Pages 96
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

4.0

1 Rating and 0 Review

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প

যোগীন্দ্রনাথ সরকার

৳ 120 ৳200.0

Please rate this product