Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Solayman Hossain Salman books

followers

সোলাইমান হোসাইন সালমান

আমি নিজের পরিচয় কোনো নামের গণ্ডিতে আবদ্ধ করতে চাই না। আমি চাই— মানুষ আমাকে চিনুক, মনে রাখুক আমার লেখার আলোয়। আমার কলমের কালি থেকে ঝরে পড়া অনুভূতিরা যেন একদিন মানুষের হৃদয়ের দরজায় নীরবে কড়া নাড়ে। হৃদয়ের গভীর থেকে উঠে আসা কথাগুলোই আমার আসল পরিচয়— নাম নয়, পদবি নয়, বরং স্পর্শ রেখে যাওয়া কিছু শব্দ।

পেশাগত জীবনে আমি চট্টগ্রামের আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজে শিক্ষকতা করছি। তবে শিক্ষক পরিচয়ের আড়ালেও আমি প্রতিনিয়ত একজন শিক্ষার্থী— শিখতে ভালোবাসি, শিখে যেতে চাই আজীবন। আমার কাছে শিক্ষা মানে কেবল পাঠ্যবই নয়; শিক্ষা মানে মানুষকে বোঝা, জীবনকে পড়া এবং সেই উপলব্ধিকে ভাষায় রূপ দেওয়া।

শিক্ষাগতভাবে আমি কাওমী মাদ্রাসা ও জেনারেল— উভয় ধারার শিক্ষায় গড়ে উঠেছি। এই দুই ভিন্ন ধারার সমন্বয় আমার চিন্তা ও লেখালেখিতে এনে দিয়েছে ভারসাম্য— যেখানে মূল্যবোধের দৃঢ়তা আর আধুনিক বাস্তবতার বিশ্লেষণ একসঙ্গে পথ চলে।

বাংলাদেশের ইতিহাসের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর জেলার সিংহাটি পূর্বপাড়া গ্রামে আমার জন্ম। সেই শিকড়, সেই মাটি আর মানুষের নীরব জীবন-সংগ্রামই আমার লেখার প্রাণ। আমি বিশ্বাস করি— একদিন হয়তো নাম ভুলে যাবে সবাই, কিন্তু যদি আমার লেখার একটি লাইনও কারো হৃদয়ে থেকে যায়, সেটাই হবে আমার সবচেয়ে বড় পরিচয়।


সোলাইমান হোসাইন সালমান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed