Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md Ansar Ali books

follower

মো. আনছার আলী

মো. আনছার আলী

পিতা-মরহুম জহির উদ্দিন মন্ডল, মাতা- মরহুমা রাহেলা খাতুন। চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে ১৯৬২ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন।

আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাময়িকী ও সংকলনে তাঁর নিয়মিত লেখা প্রকাশ হয়ে থাকে। তাঁর প্রিয় প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের ঘরোয়া সাময়িকী ‘সোনালী প্রয়াস’-এ তাঁর বেশ কিছু ছড়া ও কবিতা প্রকাশ পেয়েছে। ঢাকা থেকে প্রকাশিত ছোটদের পত্রিকা ‘কানামাছি’র একজন নিয়মিত লেখক। জীবনের দীর্ঘসময় সোনালী ব্যাংকে নিয়োজিত ছিলেন, ২০২১ সালের ২৩ জুন তারিখে অবসর গ্রহণ করেন।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবনসদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এই ছড়াকার বর্তমানে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কর্মকাÐ নিয়ে ব্যস্ত।

‘নদীর নাম মাথাভাঙ্গা’ তাঁর চতুর্থ একক ছড়াগ্রন্থ। ইতোপূর্বে ‘সোনালী অতীত’, ‘দেশের ছড়া দশের ছড়া’ ও ‘ছড়ায় ছড়ায় গল্প’ শিরোনামে তাঁর তিনটি একক ছড়াগ্রন্থ এবং ‘ইচ্ছের কাছাকাছি’, ‘সপ্তর্ষি’ ও ‘লকডাউন’ নামে তিনটি যৌথ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে।


মো. আনছার আলী এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed